রাজধানীর গুলশানের জনবহুল এলাকায় এক পথচারী বৃদ্ধকে মারধর করে ভিডিও কনটেন্ট তৈরীর বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। আর এই কাজটি করেন রাশিয়ান মডেল মনিকা কবির। ভিডিওটি নিয়ে সারা দেশে উঠেছে সমালোচনার ঝড়। কথিত এই মডেলের পরিকল্পিত এই ভিডিও নিয়ে সোচ্চার হয়ে উঠেছে সবাই। এর প্রেক্ষিতে ১১ মার্চ সুপ্রীম কোর্টের আইনজীবি জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।
জানা গেছে, দেশের প্রথমসারির একাধিক ফ্যাশন হাউসে তিনি এরইমধ্যে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তার কিছু কর্মকাÐ নিয়েও রয়েছে বিতর্ক। তাই মনিকা কবিরকে আইনের মাধ্যমে জবাবদিহিতায় আনতে সোচ্চার অনেকে।