রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অধ্যাপক নুরুল হুদা এবং অধ্যাপক শামীম খান।
আলোচক ছিলেন, বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মো. আতাউল্ল্যাহ এবং ফারসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ড. ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগম।
অনুষ্ঠানে আত্মশুদ্ধির বিষয়ে অধ্যাপক নুরুল হুদা বলেন, ‘রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের ইমানকে মজবুতের শিক্ষা দেয়। আমরা চাইলেই রোজা থেকে লুকিয়ে পেট ভরে খেতে পারি। কিন্তু আল্লাহর ভয়ে, তার নৈকট্য লাভের আশায় আমরা একমাস নিজের মনকে নিয়ন্ত্রন করে সিয়াম সাধনা করি।’
কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘আজকের ইফতার আয়োজনে আমায় দাওয়াত দেওয়ায় বিভাগের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফারসি বিভাগ শিক্ষকদর পাশাপাশি শিক্ষার্থীরাও বিভিন্ন জায়গায় ভালো ভূমিকা রাখছে। বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ফারসি চর্চাও পাশাপাশি ইংরেজি চর্চাও দিকে মনোযোগ দিবে। কেননা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনরা পর পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব অনেক। এতে দক্ষতা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তহমিনা বেগম বলেন, আয়োজনে অবদানের জন্য বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মোবারকবাদ জানাই। বিভাগ সাজানো থেকে শুরু করে সকল ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতস্ফূর্ততা অনেক। পাশাপাশি আজকের আজকে বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও কলা অনুষদের সম্মানিত ডিন উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক শামীম খান, অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ, অধ্যাপক ওসমান গণি, অধ্যাপক রেজওয়ানা ইসলাম শাম্মী, অধ্যাপক শফিউল্লাহ, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক মো. রুজন মন্ডল, মো. কামাল মাহমুদ, মোছা. আতকিয়া বৃষ্টি এবং বিভাগের বিভিন্ন বর্ষের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এই আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল, হামদ, নাথ, ইসলামি সঙ্গীত এবং রমজানের গান।