সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আটজন মারা যান। আহত হন আরও কয়েকজন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির আটজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।