চাঁদপুরের ডাকতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ইমাম শামসুদ্দিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম।
এর আগে শনিবার ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪)। শামছুদ্দিন শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির বাসিন্দা।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, নদীর পাড়ে জুতা, সাবান, লুঙ্গী, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।
নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পরে রোববার সকাল থেকে পুনরায় ডাকাতিয়া নদীতে উদ্ধার কার্যক্রম শুরু করলে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।