ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে বিআইএর এক্সিকিউটিভ মেম্বার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসি) ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ তাকে আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিআইএর পক্ষ থেকে তায়েফ বিন ইউসুফ বিমাখাতে সৈয়দ আহমেদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।