রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা–২০২৬। মেলায় নতুন ডিজাইন, আধুনিক নান্দনিকতা ও এক্সক্লুসিভ ফার্নিচার কালেকশন নিয়ে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড নাদিয়া ফার্নিচার।
মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে নাদিয়া ফার্নিচারের প্রিমিয়াম ‘নাদিয়া সিগনেচার’ ক্যাটাগরিতে উন্মোচন করা হয়েছে বেশ কয়েকটি এক্সক্লুসিভ ফার্নিচার কালেকশন। সমসাময়িক ডিজাইন, নান্দনিক ফিনিশিং ও আভিজাত্যের সমন্বয়ে তৈরি এসব ফার্নিচার আধুনিক জীবনযাত্রা এবং রুচিশীল অন্দরসজ্জায় যোগ করবে নতুন মাত্রা।
শোবার ঘর, বসার ঘর ও ডাইনিং স্পেসের সৌন্দর্য বাড়াতে মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচারের সমাহার। আধুনিক ডিজাইন ও নান্দনিকতার পাশাপাশি পণ্যের বৈচিত্র্যও দর্শনার্থীদের আকৃষ্ট করছে। নাদিয়া ফার্নিচারের স্টলে ক্রেতারা সরাসরি ঘুরে দেখতে পারছেন নতুন ও জনপ্রিয় ডিজাইনের ফার্নিচার এবং মেলায় দেওয়া বিশেষ অফার।
ক্রেতাদের চাহিদা, পণ্যের মান ও আধুনিক ডিজাইনকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন ধরে দেশের ফার্নিচার শিল্পে নিজেদের অবস্থান ধরে রেখেছে নাদিয়া ফার্নিচার। এবারের মেলায়ও নতুনত্ব ও আভিজাত্যের সমন্বয়ে সাজানো কালেকশনের মাধ্যমে ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
নতুন ডিজাইন, এক্সক্লুসিভ কালেকশন ও আকর্ষণীয় অফার দেখতে পরিবার-পরিজন নিয়ে ২১তম জাতীয় ফার্নিচার মেলায় নাদিয়া ফার্নিচারের স্টল ঘুরে দেখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।