বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ক্যামন সিরিজের আরেক নতুন মডেল ক্যামন এয়ার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যামন স্লিম ৫জি উন্মোচন করা হয়। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফোনটির প্রি-বুকিং। প্রি-বুকিং করা গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ উপহারের ঘোষণা।
টেকনোর ‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ ট্যাগলাইনে বাজারে আসা ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ফোনটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।
ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি ওআইএস প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ক্যামন স্লিম ৫জি-তে টেকনোর বিভিন্ন এআই-নির্ভর ফিচারও রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্প।
বাংলাদেশে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ক্যামন স্লিম ৫জি-এর দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। প্রি-বুকিং চলাকালে সফলভাবে বুকিং করা গ্রাহকরা একটি এক্সক্লুসিভ গিফট বক্স পাবেন। এতে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। তবে উপহার পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও গিফটের প্রাপ্যতা কার্যকর হবে।
অন্যদিকে, ক্যামন এয়ার এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ৬ দশমিক ৩৯ মিলিমিটার পুরু থ্রিডি কার্ভড ডিজাইনের ফোনটির ওজন ১৬২ দশমিক ৮ গ্রাম। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট আল্ট্রা চার্জিং সুবিধা।
ক্যামন এয়ারে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। ডিভাইসটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে।
ছবির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ প্রধান ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামন এয়ারেও রয়েছে টেকনোর বিভিন্ন এআই ফিচার, যার মধ্যে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্প উল্লেখযোগ্য। ফোনটির পেছনে রয়েছে এআই মুড লাইট ফিচার।
ক্যামন এয়ারের ৮ জিবি+১২৮ জিবি সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি উন্মোচনকে টেকনোর ক্যামন সিরিজের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। নতুন দুই মডেলের মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য স্লিম ডিজাইন, উন্নত ক্যামেরা প্রযুক্তি, এআই ফিচার, স্থায়িত্ব ও পারফরম্যান্সের সমন্বয় আনার কথা জানিয়েছে টেকনো।