রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (৮ এপ্রিল) অগ্নিকাণ্ড হয়েছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শুধু ধোঁয়া দেখতে পাওয়ায় তাদের কোনো কাজ করতে হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১১টা ৫২ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সে সময় হাসপাতালের ১৫তলা ভবনের ছয় ও সাত তলায় বৈদ্যুতিক জটিতলায় সামান্য ধোঁয়া ছিল। অন্য কোনো সমস্যা ছিল না। তাই ফায়ার সার্ভিসের সদস্যদের কোনো কাজ করতে হয়নি।