ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতজুড়ে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রামে আজ বুধবার দেওয়া এক পোস্টে আইআরজিসি জানিয়েছে, এদিন তাদের নৌ ও বিমানবাহিনীর যৌথ অভিযানে বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে কুয়েত জানিয়েছিল, তারা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলা করছে। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, দেশটিতে হামলার সাইরেন বাজানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মঙ্গলবার রাতে ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র।