যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে ফেরার পথে মার্কিন নৌবাহিনী কিউবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচে অলাভজনক সংস্থা ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কৌতুকপূর্ণ মন্তব্য করেন বলে জানিয়েছে এপি।
ট্রাম্প বলেন, “কিউবার অনেক সমস্যা আছে। ইরান থেকে ফেরার পথে আমরা আমাদের বড় বড় রণতরিগুলোর একটিকে, সম্ভবত বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে সেখানে পাঠাবো। কিউবার উপকূল থেকে মাত্র ১০০ গজ দূরে সেটি থামবে। তখন তারা (কিউবানরা) বলবে—‘আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আত্মসমর্পণ করছি’।”
কিউবা সরকারকে বড় ধরনের ‘সংস্কারে’ বাধ্য করতে গত কয়েক মাস ধরে ব্যাপক চাপ প্রয়োগ করে আসছে ট্রাম্প প্রশাসন।
নিজের দাবি আদায়ে এর আগেও দ্বীপ রাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার একাধিক হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।