যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।
রোববার (১২ এপ্রিল) ইরানের বিচার বিভাগের অধীনে পরিচালিত লিগ্যাল মেডিসিন অরগানাইজেশনের এক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। তেহরান, হরমোজগান ও ইসফাহান প্রদেশে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।
হামলায় ৩৮৩ শিশু নিহত হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন এক বছরের কম বয়সী শিশু, ২৫৫ জনের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে এবং ১২১ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে।
নিহতদের মধ্যে ইরান ছাড়াও আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, পাকিস্তান, চীন, ইরাক ও লেবাননের নাগরিক রয়েছেন বলে জানানো হয়।
তথ্যসূত্র: বিবিসি