ইরানে সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে পরমাণু হামলার কোনো ইঙ্গিত ছিল না বলে দাবি করেছে হোয়াইট হাউস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা কার্যকর করতে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু ‘অস্ত্র বা সরঞ্জাম’ রয়েছে, যা তারা ‘এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পরই বিতর্কের সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস জানায়, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন, তার কোনো কিছুতেই এমন (পরমাণু হামলার) কোনো ইঙ্গিত নেই। নিরেট বোকা তোমরা।’
তথ্যসূত্র: ডন