ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ক্ষেত্রে ‘যথেষ্ট সংযম’ দেখিয়েছে এবং অত্যন্ত ‘সতর্কতার সঙ্গে লক্ষ্যবস্তু নির্ধারণ’ করেছে। এখন থেকে এ ধরনের সব বিবেচনা বা শিথিলতা সরিয়ে রাখা হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনী যদি সীমারেখা লঙ্ঘন করে, তাহলে ইরানের পাল্টা জবাব কেবল ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে এবং ওই অঞ্চলের তেল ও গ্যাস সরবরাহব্যবস্থা বছরের পর বছর ধরে অচল করে দেওয়া হবে।’
তথ্যসূত্র: বিবিসি