ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে জনকল্যাণমূলক এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, শনিবার (৪ এপ্রিল) থেকে রাজধানী ইসলামাবাদে সব ধরনের গণপরিবহনে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি জানান, এই উদ্যোগের জন্য ব্যয় হওয়া ৩৫ কোটি রুপি বহন করবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদে সব ধরনের গণপরিবহনে সাধারণ মানুষ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। জনস্বার্থে নেওয়া এই উদ্যোগের ৩৫০ মিলিয়ন রুপির জোগান দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
তথ্যসূত্র: আল জাজিরা