ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘হরমুজ প্রণালি আমাদের শত্রুদের জন্য বন্ধ।’
আল জাজিরার বরাতে সোমবার (১৬ মার্চ) এক বক্তব্যে তিনি বলেন, ‘১৫ দিনের যুদ্ধের পর তারা এখন প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের দ্বারস্থ হয়েছে। যাদের গতকাল পর্যন্ত তারা শত্রু মনে করত, আজ তাদের কাছেই সাহায্য চাইছে।’
আরাঘচি বলেন, ‘তারা অন্যান্য দেশকে অনুরোধ করছে যেন হরমুজ প্রণালী খোলা থাকে। আমাদের দৃষ্টিতে প্রণালীটি খোলা আছে, কিন্তু আমাদের শত্রুদের জন্য বন্ধ, যারা আমাদের বিরুদ্ধে এই কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে তাদের মিত্রদের জন্যও বন্ধ।’
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই এই যুদ্ধের সূচনা করেছে এবং শত্রুপক্ষ শুরু থেকেই ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিল।