আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আগামী ‘এক বা দুই দিনের মধ্যে’ দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হতে পারে।
তেহরান এরই মধ্যে অন্তর্বর্তীকালীন নেতৃত্বের নাম ঘোষণা করেছে।
আরাগচি জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদই নেতৃত্বের দায়িত্ব পালন করবে।
‘ইরানের সাম্প্রতিক হামলাগুলো মূলত আমাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপরীতে আত্মরক্ষা এবং প্রতিশোধমূলক পদক্ষেপ,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।