ইরানে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত জামকরন মসজিদের গম্বুজের ওপর ‘প্রতিশোধের প্রতীক’ হিসেবে একটি লাল ঝান্ডা ওড়ানো হয়েছে।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ‘ন্যায়বিচার ও প্রতিশোধের’ অঙ্গীকার হিসেবে এই ঝান্ডা ওড়ানো হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোম শহরের এই মসজিদের ওপর ওড়ানো লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও প্রতিশোধস্পৃহার ইঙ্গিত দিচ্ছে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র: এনডিটিভি