মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এরইমধ্যে তাদের আলাপচারিতার একই ছবি প্রকাশ করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যায়।
ছবির বিবরণে বলা হয়েছে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করছেন। তবে কী নিয়ে আলাপ করছেন, তা তুলে ধরা হয়নি।