বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেন না স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের জন্য সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালে যে একাদশের ওপর ভরসা রেখেছিলেন, ফাইনালেও সেই দলই ধরে রেখেছেন তিনি।
অর্থাৎ বিশ্বকাপ ফাইনালে স্পেনের শুরুর একাদশে নেই কোনো চমক। দে লা ফুয়েন্তে আস্থা রেখেছেন পরীক্ষিত ফুটবলারদের ওপরই।
মাঝমাঠে পেদ্রির পরিবর্তে আবারও ফাবিয়ান রুইজকেই বেছে নিয়েছেন স্প্যানিশ কোচ। রাইটব্যাকে থাকছেন পেদ্রো পোরো। আর আক্রমণভাগের ঠিক পেছনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন দানি ওলমো।
আক্রমণে স্পেনের সবচেয়ে বড় ভরসা থাকছেন লামিন ইয়ামাল। তার সঙ্গে ফরোয়ার্ড লাইনে থাকবেন মিকেল ওয়ারজাবাল।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের শুরুর একাদশে রয়েছেন—
গোলরক্ষক - উনাই সিমন; ডিফেন্ডার - পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; মিডফিল্ডার - রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; ফরোয়ার্ড - লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল।