তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। ফলে টস হেরে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ দল।
সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে। আজ শনিবার দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে দলে এক পরিবর্তন এনেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম টি-টুয়েন্টিতে খেলা তানজিম হাসান সাকিব পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশ দলের একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।