নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ (সোমবার) চট্টগ্রামের ভেন্যুতে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। একাদশে পরিবর্তন এনে আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রাখা হয়েছে, আর সুযোগ পেয়েছেন রিপন মন্ডল।
অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা। দলের অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি, যিনি ১৩তম খেলোয়াড় হিসেবে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
দুই দলের একাদশেও রয়েছে চমক।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।