দেশের ডিজিটাল সংবাদভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে নাগরিক প্রতিদিন। সমসাময়িক সংবাদ, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক ইস্যু এবং জনসম্পৃক্ত নানা বিষয়ভিত্তিক কনটেন্ট প্রকাশ করে অনলাইনে দর্শকদের কাছে শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
নাগরিক প্রতিদিনের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশিত কনটেন্টের মধ্যে ইতোমধ্যে বহু কনটেন্ট মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। এসব সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানের কর্মীরা।
ফেব্রুয়ারিতে মিলিয়ন ভিউ পাওয়া কনটেন্টের সংখ্যায় শীর্ষে রয়েছেন এস এম মাহমুদ, ৩১টি কনটেন্ট মিলিয়ন ভিউ পার করেছে। এরপর রয়েছেন জাকির হোসেন রবিন, যার ২২টি কনটেন্ট মিলিয়ন ভিউ পেয়েছে। এছাড়া মেহেদী হাসানের ১৬টি, রোকন উদ্দিনের ১০টি এবং জাকারিয়া ইসলামের ৯টি কনটেন্ট মিলিয়ন ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।
শুধু তাই নয়, মাসুদ রানা, নবী নেওয়াজ, শামীম, সোনিয়া, কিবরিয়া, মিরাজ, রিনা, রিহাম, মাঈন, নয়ন, পাশাপাশি প্রোডাকশন টিম ও মোজো টিমের এক বা একাধিক কনটেন্টও মিলিয়ন ভিউ অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী কনটেন্ট পরিকল্পনা, দ্রুত সংবাদ পরিবেশন এবং দর্শক চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার কারণেই এই সাফল্য এসেছে।
বর্তমানে নাগরিক প্রতিদিনের কনটেন্ট প্রকাশিত হচ্ছে তাদের একাধিক ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে।
ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য—Nagorik Protidin, Nagorik Protidin Global, Nagorik Protidin Binodon, Nagorik Protidin Sports News.
ফেসবুক পেজগুলোর মধ্যে উল্লেখযোগ্য—নাগরিক প্রতিদিন, Nagorik Protidin, Nagorik Protidin Global, Nagorik Protidin Binodon, Nagorik Protidin English, Nagorik Protidin Sports.
ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিযোগিতামূলক এই সময়ে ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় কনটেন্ট তৈরি করে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় জানিয়েছে নাগরিক প্রতিদিন।