নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশামাফিক জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। বাংলাদেশ সব শহীদের মায়ের স্বপ্নের এক দেশ হবে
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। বিএনপি সরকার জনকল্যাণমূলক সরকার হবে।
আজ (শুক্রবার) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ৮টি আসন।