পবিত্র রমজানে আয়োজন নিয়ে প্রকাশকদের আপত্তির মুখে অমর একুশে বইমেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক ও মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের বৈঠক হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। প্রকাশকদের একাংশ এ নিয়ে আপত্তি তুলে পবিত্র ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানান।