সিলেটের ছয়টি আসনের পাঁচটিতেই জিতেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বাকি আসনটিতে জয় পেয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি মো. আবুল হাসান।
সিলেট-১ (নগর-সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান পেয়েছেন দুই হাজার ৭০১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল পেয়েছেন এক হাজার ১৩৪ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট আনোয়ার হোসেন পেয়েছেন ৯০৮ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্তি দাস পেয়েছেন ৮০১ ভোট, গণঅধিকার পরিষদের আকমল হোসেন পেয়েছেন ৩১৪ ভোট ও ইনসানিয়াত বিপ্লবের মো. শামীম মিয়া পেয়েছেন ২৩৯ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন এক হাজার ৪২০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দীন পেয়েছেন এক হাজার ৪০৮ ভোট ও গণফোরামের মো. মুজিবুল হক পেয়েছেন ৬৩৭ ভোট।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপির মো. আব্দুল মালিক পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী পেয়েছেন চার হাজার ১৯৯ ভোট, জাতীয় পার্টির আতিকুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৩০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৩৯১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর পেয়েছেন ২৯৭ ভোট।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ পেয়েছেন দুই হাজার ৭২৪ ভোট ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম পেয়েছেন ৫৬১ ভোট।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট ও বাংলাদেশ মুসলিমলীগের মো. বিলাল উদ্দিন পেয়েছেন ৩৭২ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী পেয়েছেন এক লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. সেলিম উদ্দিন পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬৯ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জমিয়তের বিদ্রোহী মাওলানা ফখরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮৪৬ ভোট, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর পেয়েছেন এক হাজার ১৭০ ভোট।