ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ঢাকা-১৫ আসনে মোট কেন্দ্র ১২৭টি। এ আসনে জামায়াত আমির ভোট পেয়েছেন ৮২ হাজার ৬৪৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।
এ আসনে মোট ভোটার ছিল তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে, পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৬১৬, আর নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৯৮ জন।