পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী মো. নুরুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর বিজয়ের তথ্য জানা যায়।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ১২০ জন।