বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে ভর্তি করা হয়। রিজভীর ব্যক্তিগত সহকারী জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আরিফুর রহমান।