১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৭০ টাকা। আগে ১২ কেজির এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। এতে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বিইআরসি। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।