সংসদ সদস্যদের বিশেষ সুবিধা ‘শুল্কমুক্ত গাড়ি আমদানির অধিকার’ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ সংক্রান্ত একটি সংশোধনী বিল পাস হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্যা মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩' সংশোধন করার প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারাটি সম্পূর্ণ বিলুপ্ত করা হলো।
বাতিল হওয়া ৩সি ধারা অনুযায়ী, একজন সংসদ সদস্য তার পুরো মেয়াদকালে একবার শুল্ক, ভ্যাট, উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়াই একটি গাড়ি আমদানি করতে পারতেন।
দ্বাদশ জাতীয় সংসদ গঠনের পর থেকেই সরকারি ও বিরোধী উভয় দলের পক্ষ থেকে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ব্যাপারে জানানো হয়। বিলটি পাশের মাধ্যমে তাদের সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক রূপ পেল।