জবাবদিহিতার অভাবে ঋণখেলাপীরা বিভিন্নভাবে সরকারে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানের এক হোটেলের এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার ব্যর্থ হয়েছে।
এ ছাড়া জুলাই সনদ অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বানও জানান তিনি।