হাদি হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন।
হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।
এর আগে, আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি হাদিকে হত্যার বিষয়টি অস্বীকার করেন। বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোন কাজে ছিলাম না।’ তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।