দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।
অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জনসহ চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা উত্তর সিটিতে ৩১, খুলনা বিভাগে ২২, রাজশাহী বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৬ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন ও নারী ২ হাজার ৯৯৭ জন।