বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বয়স প্রায় ৬০ ছুঁইছুঁই। এ বয়সেও যথেষ্ট ফিট তিনি। এমনকি নায়কের চরিত্রেই এখনো সিনেমা করছেন। গত কয়েক বছর ধরে আমির খানকে সফল কোনো সিনেমায় দেখা না গেলেও সম্প্রতি তিনি নিজেকে চোখে পড়ার মতো পরিবর্তন করেছেন। আর এই পরিবর্তনের নেপথ্যে কি রহস্য লুকিয়ে আছে তারই ইঙ্গিত দিলেন নায়ক।
দীর্ঘদিন পর এক প্রোগ্রামে অংশ নিতে দেখা গেছে বলিউড এই সুপারহিরোকে। এই অনুষ্ঠানে একদম ভিন্নলুকে ধরা দেন আমির খান। শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু আঁকা, বডিফিটনেস কারেকশন করা ,চোখে মুখে উজ্জল প্রানবন্ত ভাব।
সেখানে দাঁড়িয়ে আমির তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি জানান, তার কাছে সিনেমা মানে শুধু গ্ল্যামার বা বক্স অফিস নয়, বরং এমন একটি মাধ্যম, যেটা মানুষের মন ছুঁয়ে যেতে পারে। ভাল গল্প আর শক্তিশালী চরিত্রই তাকে বারবার ক্যামেরার সামনে ফিরিয়ে আনে।
এই প্রোগ্রামে আমির খান তার আসন্ন কাজ প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, সব সময় এমন গল্প খুঁজেছেন, যেগুলো সমাজের সঙ্গে কথা বলে। সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই একজন অভিনেতাকে এগোতে হয়। তাই দীর্ঘ বিরতির পরও তিনি তাড়াহুড়া করে কোনো কাজ বেছে নেন না।
অভিনেতার নতুন ছবির ইঙ্গিত পেয়ে ভক্ত ও অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত । কবে কখন , কেমন সিনেমা নিয়ে হাজির হবেন প্রিয় নায়ক সে আশায় বুক বেঁধেছেন। এখন দেখার বিষয় দীর্ঘ বিরতি কাটিয়ে কেমন লুকে হাজির হন আমির খান ।