বাংলাদেশের বিনোদন জগতে বাজেট সংকটের কথা প্রায়ই শোনা যায়। ভালো বাজেটের কারণেই নাকি মানসম্মত নাটক কিংবা সিনেমা নির্মাণ হয়না, এই অভিযোগ দীর্ঘদিনের।
বাজেট সংকট এমন পর্যায়ে এসেছে যে, মাঝে মধ্যে শোনা যায় ৩০ থেকে ৪০ লাখ টাকা দিয়ে সিনেমা নির্মাণ সম্পন্ন হয়েছে।
তবে এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। বর্তমান সময়ের সিনেমার বাজেটে তৈরী হচ্ছে এক খণ্ডের নাটক।
এই খবরটি প্রকাশের পর মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। যেখানে একখন্ডের নাটকের অ্যাভারেজ বাজেট ৩ থেকে ৪ লাখ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেখানে এক নাটকেই ৩০ লাখ টাকার বিনিয়োগ রীতিমতো বিস্ময় জাগাচ্ছে দর্শকের মাঝে।
নাটকটি নিয়ে ব্যাপক আগ্রহও লক্ষ্য করা যাচ্ছে সবার মাঝে। ৩০ লাখ টাকার নাটকে কি থাকছে দর্শকের জন্য। কোনো বিশেষ চমক থাকছে কিনা, এই বিষয়ে অবশ্য পরিচালক কিংবা প্রযোজক কেউই কোনো বক্তব্য দেন নাই।
তবে নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম তটিনী।
নাটকটির নাম ‘প্রিয় নামে ডেকো’। আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরীর যৌথ চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন প্রবীর রায় চৌধুরী।
জানা গেছে, নাটকটি আগামী ঈদে প্রথমে টিভিতে প্রচার হবে, তারপর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।