অভিনয়ের চেয়ে অন্যান্য কারণেই বেশী আলোচনায় থাকেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এই যেমন গত ঈদের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।
আর এই আলোচনার সুত্রপাতও করেছেন তিনিই। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে বেশ কিছু তীর্যক মন্তব্য করে এবার আলোচনায় নায়িকা মিষ্টি জান্নাত।
সম্প্রতি একটি টক শোতে গিয়ে এই ঢালিউড অভিনেত্রী শাকিবকে কটাক্ষ করে নানা মন্তব্য করেছেন। যা শাকিব ভক্তদের মনোবেদনার কারণ হয়ে দাড়িয়েছে।
শাকিব প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’
সেই টক শোতে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?’
শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।
ঢালিউডের শীর্ষ নায়ককে নিয়ে টক শোতে একমন ব্যক্তি আক্রমনাত্মক মন্তব্য করায় অনেকেই এই নায়িকায় সমালোচনাও করছেন।