গত তিন বছর ধরে অভিনয়ের বড় পর্দায় অনুপস্থিত জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো, তিনি ফিরছেন বড়পর্দায় শিগগির।
আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইফ আলী খান অভিনীত সিনেমা ‘কর্তব্য’। ছবিটি প্রযোজনা করেছেন আরেক বলিউড সুপারস্টার শাহরুখ খান।
নির্মাতা সুত্রে জানা গেছে, অপরাধ, ন্যায়বিচার, দায়িত্ববোধ এবং ব্যক্তিগত দ্বন্দের এক তীব্র গল্প উঠে আসবে এই সিনেমায়। এই ছবিতে সাইফ আলি খানের সঙ্গে আরও অভিনয় করেছেন রসিকা দুগ্গল, সঞ্জয় মিশ্র, জাকির হুসেন, মানীশ চৌধুরী এবং সৌরভ দ্বিবেদী। শক্তিশালী এই অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে।
দীর্ঘদিন পর সাইফের প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভক্তদের প্রত্যাশা, এই ছবির মাধ্যমে আবারও নিজের অভিনয় দক্ষতার নতুন দিক তুলে ধরবেন তিনি।
মুক্তির ঘোষণা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, কর্তব্য হতে পারে ২০২৬ সালের অন্যতম আলোচিত বলিউড সিনেমা।