অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব নিয়ে শিশুরা ইউটিউব কন্টেন্ট বানাতে চায়। তখনই বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধন খোঁজার চ্যালেঞ্জ দেন তাদের সফদার দাদু। তিনি শিশুদের জটিল সব ধাঁধার মাধ্যমে ক্লু দিতে থাকেন। ধাঁধার মধ্য দিয়ে উঠে আসে গৌতম বুদ্ধের জীবনের নানা অধ্যায়। অবশেষে গুপ্তধন খুঁজে পেলে সেই গুপ্তধনকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য। এভাবেই এগিয়ে যায় ‘হৈ হৈ হল্লা - সিজন ২’ নাটকের কাহিনী।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশী প্রমুখ।
শুভ বুদ্ধ পূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। দুরন্ত টিভিতে নাটকটি প্রচার হবে ১ মে দুপুর ২টায় ও বিকাল ৫টায়।