আগামী ঈদেও শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। এটির নাম ‘রকস্টার’। পরিচালনা করছেন আজমান রুশো।
সিনেমাটির নির্মাণের ঘোষণার পর থেকেই দারুণ আলোচনা এটিকে নিয়ে। এই সিনেমার শুটিং প্রায় শেষের পথে। এবার প্রকাশ হচ্ছে টিজার।
ধারণা করা হচ্ছে, টিজারেই ধামাকা দিতে যাচ্ছেন শাকিব খান। ‘রকস্টার’ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামী সপ্তাহেই আসছে ‘রকস্টার’ এর অ্যানিমেশন টিজার। এরপরেই ধারাবাহিকভাবে গান ও ট্রেলার আসবে। অ্যাকশন ঘরানায় শাকিব খানকে দেখতে দেখতে যারা হাপিয়ে উঠেছিলেন, এবার ‘রকস্টার’-এ তারা অন্য এক শাকিবকে দেখবেন বলে জানানা সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমায় থাকবে বেশ কিছু গান।
গানগুলো তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরী করা হচ্ছে, সংশ্লিষ্টরা ধারণা করছেন- সিনেমা মুক্তির আগেই ‘রকস্টার’-এর গানগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলবে। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ অনেকে।