ভারতের দক্ষিণী তারকাদের অন্যতম একজন রাশমিকা মান্দানা। অভিনয়গুণে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজকের এই অবস্থানে আসার জন্য রয়েছে তার কঠোর অধ্যায়। যে কোনো নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার জন্য তিনি পরিশ্রম করেন। সেই বিষয়টি করছেন নতুন ছবি ‘মাইসা’র জন্য। এতে চরিত্রের সাথে নিজেকে অভ্যস্ত করতে শুরু করেছেন কঠোর শারীরিক প্রস্তুতি।
ছবিটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং শুরু হয়েছে ভারতের কেরালার জঙ্গলে। এখানে একটানা ১৫ দিন শুটিং চলবে। যেখানে থাকছে একাধিক অ্যাকশন দৃশ্য। এ জন্য প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী।
এই ছবিতে রাশমিকা অভিনয় করছেন এক গোন্ড যোদ্ধা নারীর চরিত্রে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তাকে হাতাহাতি লড়াই, স্টান্ট ও দ্রæততগতির অ্যাকশন কৌশলে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ‘মাইসা’ পরিচালনা করছেন রাওয়িন্দ্রা পুল্লে। নারী-কেন্দ্রিক এই অ্যাকশনধর্মী ছবিটি ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল তৈরি করেছে। নির্মাতাদের দাবি, এতে রাশমিকাকে একেবারে নতুন ও দুর্র্ধষ রূপে দেখা যাবে।