নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, ‘ভিউ বাণিজ্য এসে আমাদের যে সর্বনাশটা হয়েছে আমাদের শিল্পে, সেই সর্বনাশের কাঁধে আজকে আমরা বসে আছি।’
সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া এক সেমিনারে এ কথা বলেন মামুনুর রশীদ।
সেমিনারে মামুনুর রশীদ বলেন, একদিকে হচ্ছে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। গত ১৭টি মাস আমাদের ওপর রাজনৈতিক সংকোচন চলেছে। আমরা ভালো কোনো কিছু নির্মাণ করার কথা ভাবতেই পারি না। আমাদের প্রেরণাহীন একটা সময় আমরা কাটিয়েছি। এর আগেও আমাদের বারবার আমাদের শিল্পের সংকোচন হয়েছে, আমরা ব্যথিত হয়েছি।’
মামুনুর রশীদের ভাষ্য, ‘একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হলে যেটা হয়, আমাদের পাশের দেশ ভারতবর্ষ বা আমরা আরও যদি উন্নত বিশ্বের কথা ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের প্রকাশ করতে পারেন, অসংকোচে প্রকাশ করতে পারে; কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি।’