ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয় এবং ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনার কারণে সারা বছর আলোচনায় থাকেন তিনি।
ব্যক্তি জীবন নিয়ে নিজের নতুন একটি মন্তব্যের কারণে আবারও তাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের বিয়ের প্রসঙ্গটি উঠে আসে। তখন তিনি শাকিব খানের সঙ্গে বিয়ে প্রসঙ্গটিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেন।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে অল্প বয়সে বিয়ে করাটা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত ছিল না তার। অপুর এমন মন্তব্যের পর নতুন একটি গুঞ্জনও সম্প্রতি চাউর হয়েছে। আর সেটি হলো অপু বিশ্বাস নাকি আবারও বিয়ে করতে যাচ্ছেন। অপু বিশ্বাসের কাছের মানুষদের কেউ কেউ এই ধারনায় সায় দিলেও কেউই এ বিষয়ে মুখ খুলছেন না। অপু বিশ্বাসের কাছেও তার নতুন বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গটিকে পাশ কাটিয়ে গেছেন।