জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর সারা বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় এই বছর জায়গা পেয়েছেন। যা বলিউডের তারকাদের জন্য বেশ সম্মানের বিষয়। রণবীর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন টাইম ম্যাগাজিনের ‘১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল ২০২৬’ তালিকায়। চলতি বছরের তালিকায় তিনি একমাত্র ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
টাইম ম্যাগাজিন প্রতি বছর সারা বিশ্বের রাজনীতি, প্রযুক্তি, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করে।
সম্প্রতি ‘অ্যানিমাল’ ছবির সাফল্যের পর রণবীর কাপুরের আন্তর্জাতিক পরিচিতি আরও বেড়েছে। বর্তমানে তিনি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
টাইমের এবারের তালিকায় রণবীর কাপুর ছাড়াও ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি নির্বাহী সুন্দর পিচাই এবং শেফ বিকাশ খান্না স্থান পেয়েছেন।
রণবীরের এমন অর্জনে উচ্ছ¡সিত বলিউডের সহকর্মীরা।