মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘ ঘটনাটি সত্য’। তবে এ বিষয়ে আর বেশী কিছু বলেন নাই এই লাক্স সুন্দরী। জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে পারিবারিক ব্যবস্থাপনায় নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী মৌসুমী হামিদের। সংসার জীবনের শুরুতে ভালোই ছিলেন রানা-মৌসুমী হামিদ। তবে বছরখানেক পর থেকেই তাদের পারিবারিক জীবনে নেমে আসে অশান্তি।
আর এই অশান্তির পেছনে নাকি রানার পরকীয়াই দায়ী। এমন খবর ভেসে বেড়াচ্ছে মিডিয়া পাড়ায়। রানা-মৌসুমীর সংসারে দ্বন্দ চুড়ান্ত রূপ নিলে গত নভেম্বর থেকে তারা আলাদা বসবাস শুরু করেন।
সম্প্রতি আবু সাইয়িদ রানা মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠান বলে জানা গেছে।