প্রায় দুই দশক ধরে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। যে সময় থেকে ঢালিউড উল্টোদিকে ধাবিত হওয়া শুরু করে, ঠিক সেই সময় থেকেই শাকিবের রাজত্ব শুরু। দীর্ঘ দুই দশকে ঢালিউডে অনেক নায়কই সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু টিকে আছেন শুধু শাকিব খানই। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে অভিনয় ক্যারিয়ারকে করেছেন সমৃদ্ধ। গত কয়েক বছর ধরে শুধু ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খান কিংবা বিগ বাজেটের সিনেমা। তাই প্রতিযোগিতাটাও ঈদেও সিনেমাতেই সীমাবদ্ধ হয়ে আছে।
প্রায় নিস্প্রভ হয়ে যাওয়া নিজের চলচ্চিত্র ক্যারিয়ারকে শাকিব খান চাঙ্গা করেছিলেন ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্য দিয়ে। এরপর ‘তুফান’ সিনেমা দিয়ে ধারাবাহিকতা বজায় রাখলেও চলতি ঈদে শাকিবের পর্দা উপস্থিতি হতাশাজনক বলেই মন্তব্য করছেন দর্শকরা।
এই ঈদে ‘প্রিন্স’ নামে তার অভিনীত যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটি এখ নপর্যন্ত দর্শকদের মন ভরাতে পারেনি। যা শাকিব খান কিংবা তার অভিনয় ক্যারিয়ারের জন্য অশনি সংকেত হিসেবেই বিবেচিত হচ্ছে। যদিও শাকিব খান এই বিষয়ে মোটেও চিন্তিত নন। তিনি তাকিয়ে আছেন কোরবানী ঈদের ‘রকস্টার’ সিনেমার দিকে।
সেই ‘রকস্টার’ দিয়ে ব্যর্থতা কাটিয়ে উঠবেন নাকি , হতাশার মধ্যেই বাস করবেন কিং খান, তা সময় বলে দেবে।