চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তরুণদের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং সিজন ২.০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চবি অর্থনীতি বিভাগের ‘ইয়ং ইকোনমিস্টস’ সোসাইটি (ইয়েস)’ এর আয়োজনে এবং প্রাইম ব্যাংক পিএলসি’র সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও নৈতিক জনবল গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে পিছিয়ে পড়তে হবে। তিনি ব্যাংকিং খাতের বর্তমান সংকট মোকাবিলায় যোগ্য জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বর্তমান সময়ে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি। ব্যাংকিং খাতে দক্ষ লোকবল তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এম এম মাহবুব হাসান উপস্থিত ছিলেন।