গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। জিএসটির ওয়েবসাইটে নিজ নিজ আসন দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd–তে গিয়ে আবেদনকারীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পরে ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ আসনবিন্যাস, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন।
এবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৬৬ হাজার ১৬২ শিক্ষার্থী আবেদন করেছেন। দেশের ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
এদিকে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা হবে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিপ্রবি, নোয়াখালী বিপ্রবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিপ্রবি, পাবনা বিপ্রবি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিপ্রবি, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিপ্রবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ফ্রন্টিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিপ্রবি, চাঁদপুর বিপ্রবি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিপ্রবি, পিরোজপুর বিপ্রবি ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।