রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মো. আব্দুল্লাহ সোহেল ২। মো. তামিম ইসলাম ৩। মো. সাগর হোসেন ৪। মো. তুহিন আহম্মেদ ৫। আয়নাল হক ৬। মো. আবুল হোসেন ৭। মো. ইয়াকুব হাসান সাগর ও ৮। মো. রুহেল আলী ।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।