সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
শনিবার (১৩ জুন) সকালে আনন্দ মোহন কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে চার জেলার ১৪টি সরকারি কলেজের শতাধিক বেসরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে, নতুন নিয়োগ বন্ধের পাশাপাশি চাকরি থেকে ছাটাই বন্ধ করতে হবে।’ দাবিগুলো না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।