কুমিল্লা আদালত এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে আটকা পড়েছেন এক যুবক।
সোমবার (১১ মে) সকালে আদালত এলাকার পূর্ব পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ব্যক্তি বাসাটির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায় এবং সে ভেতরে ঢুকতে বা বাইরে বের হতে পারেনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই যুবককে উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। অভিনব এই চুরির চেষ্টার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।